মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 28 June 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
27 June 2026
অন্যান্য

শতবর্ষী বটগাছ রক্ষার দাবি সোয়ানের, জেলা প্রশাসকের উদ্যোগ গ্রহণ

শেরপুর সদর উপজেলার ৮ নং লছমনপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠের ঐতিহ্যবাহী শতবর্ষী বটগাছটি বিক্রির সিদ্ধান্ত নেয় পরিচালনা কমিটি ও স্থানীয়রা।

শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্রির জন্য বিজ্ঞপ্তিও দেয়।

এ বিজ্ঞপ্তি সেভ দ্যা ওয়াইল্ডলাইফ এন্ড ন্যাচার (সোয়ান) এর শেরপুরের নজরে আসে। এ নিয়ে সোয়ানের শেরপুরের সভাপতি মো. নাঈম ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা প্রশাসক, বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের কাছে গাছটি রক্ষাতে দাবি জানায়। গাছটি রক্ষাতে জেলা প্রশাসক দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশনা দেন। এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছোট ঝাউয়ের চর নামাপাড়া পুরাতন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে গাছটি রক্ষা করতে নির্দেশনা দেন।

সোয়ানের সদস্য পারভেজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষাতে যেখানে রাষ্ট্রপ্রধান তারেক রহমান নিজেই সারাদেশে বৃক্ষরোপণের কার্যকরি পদক্ষেপ নিয়েছেন এবং তা বাস্তবায়ন করা হচ্ছে। আর সেখানে শতবর্ষী একটি গাছ বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয়, এর চেয়ে দুঃখজনক ব্যপার আর কি হতে পারে।

এতো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান। পাশাপাশি বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরের নিশ্চুপ থাকা নিয়েও তিনি প্রশ্ন তুলেন।