মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 27 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 June 2026
অন্যান্য

দেশীয় ফলের উৎপাদন ও পুষ্টি সচেতনতায় বরগুনায় জেলা ফল মেলা

"করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় জেলা ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরগুনার আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক কৃষিবিদ রথীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

তিনি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সবাইকে ফল চাষে এগিয়ে আসতে হবে। প্রতিটি পরিবারকে অন্তত কয়েকটি ফলজ গাছ রোপণ এবং ফলের অপচয় রোধে সচেতন হতে হবে। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। এছাড়াও সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি সালেহ ফারুক, ইসলামী আন্দোলন এর জেলা সেক্রেটারি আশ সাকুর,প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক, উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন জাতের দেশীয় ও মৌসুমি ফলের স্টল পরিদর্শন করেন। বক্তারা বলেন, ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।