মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
28 June 2026
অন্যান্য

গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ২১৯ কেন্দ্রে শিশুদের ক্যাপসুল প্রদান

"সুস্থ শিশু, সুন্দর ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল থেকে সারা দেশের ন্যায় গোপালপুর উপজেলায়ও এ কর্মসূচি শুরু হয়। উপজেলার ইউনিয়ন পর্যায়ে ১৭৯টি কেন্দ্র এবং গোপালপুর পৌরসভায় ৪০টি কেন্দ্রসহ মোট ২১৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঞ্জুরুল মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল আলম, গোপালপুর পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. রিপন হোসেন, পৌরসভার প্রকৌশলী মো. জাহিদ হোসেনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানানো হয়েছে।