মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 17 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 June 2026
অন্যান্য

২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দামে ফের বড় পতন

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে স্বর্ণের দাম। সোমবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর পর মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আরও ৩ হাজার ৩২৪ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছে।

বাজুসের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দামে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে মজুরি যুক্ত হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

সবশেষ এই সমন্বয়সহ চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮৪ বার পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৪১ দফা দাম বেড়েছে, ৪২ দফা কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।