মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Wednesday, 01 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 June 2026
অন্যান্য

জ্বালানি তেল নিয়ে সুখবর দিল সরকার

জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান দাম আগামী মাসজুড়েও বহাল থাকবে।

সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা অপরিবর্তিত থাকবে।

এর আগে ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনে এসব মূল্য নির্ধারণ করা হয়। সর্বশেষ সিদ্ধান্তে ওই মূল্যহারই জুলাই ২০২৬ মাসের জন্য বহাল রাখা হয়েছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত এ মূল্য কার্যকর থাকবে।