মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 01 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 June 2026
অন্যান্য

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: চট্টগ্রাম-৪ আসনে আদালতের নির্দেশের অপেক্ষায় ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের পর আসনটিতে পুনরায় নির্বাচন হবে নাকি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে—এ বিষয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, আদালত যেভাবে নির্দেশ দেবেন, সেভাবেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (৩০ জুন) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, আদালত যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবে ব্যবস্থা নেব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর করা আপিল মঞ্জুর করে আজ মঙ্গলবার (৩০ জুন) রায় দিয়েছেন আপিল বিভাগ।

এর আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১২ ফেব্রুয়ারি। নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আসলাম চৌধুরী অংশ নেন। তবে নির্বাচনে তাঁর ফলাফল প্রকাশ আদালতের সিদ্ধান্তে স্থগিত ছিল।