মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 01 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
30 June 2026
অন্যান্য

বরগুনা জেলা প্রশাসকের নেতৃত্বে ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন

বরগুনায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তারের নেতৃত্বে ট্রেজারি ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা ট্রেজারিতে এ কার্যক্রম পরিচালিত হয়।

এতে সরকারি অর্থ ও মূল্যবান সম্পদের সংরক্ষণ, হিসাব ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয়। ট্রেজারি ভেরিফিকেশনকালে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, বরগুনা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। বরগুনা সদর ও আমতলী উপজেলা নির্বাহী ককর্মকর্তা। বরগুনা সদরের সহকারী কমিশনার (ভূমি)। কালেক্টরেটর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। যাচাই শেষে ট্রেজারির সার্বিক কার্যক্রম সন্তোষজনক পাওয়া যায় এবং সফলভাবে ট্রেজারি ভেরিফিকেশন সম্পন্ন হয়।

এ সময় জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ট্রেজারি ভেরিফিকেশন সরকারি অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বজায় থাকে। সরকারি সম্পদের সুরক্ষায় জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।