মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 16 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
01 July 2026
অন্যান্য

নালিতাবাড়ীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নং মরিচপুরাণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বাদ এশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খলাভাঙ্গা এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ওই এলাকার ঈমাম মো. বিল্লাল হোসেনের সভাপতিত্ব এ সময় বক্তব্য রাখেন, মোঃ শাহজাহান মিয়া, মোঃ হামিদুল ইসলাম,আব্দুল হান্নান, আব্দুল হাই, সাবেক ইউপি সদস্য ওয়াজেদ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে মরিচপুরাণ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করব।

সবার মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।

পথসভায় বক্তারা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং একটি সুন্দর, বাসযোগ্য ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম তালুকদারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।