মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Saturday, 04 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
03 July 2026
অন্যান্য

জায়েদ খান ও তার ‘ডিগবাজি’ মিস করছেন শাহরিয়ার জয়

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গন। শুক্রবার (৩ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটকেন্দ্রে বাড়তে থাকে শিল্পীদের উপস্থিতি। তবে এবারের নির্বাচনে অনুপস্থিত রয়েছেন সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে আলোচিত মুখ, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবারের নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি। তবে এফডিসিতে না থাকলেও নির্বাচন ঘিরে বিভিন্ন আলোচনা ও আড্ডায় বারবার উঠে এসেছে তার নাম। বিশেষ করে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া তার বিভিন্ন কর্মকাণ্ড এবং আলোচিত ‘ডিগবাজি’ প্রসঙ্গও ছিল আলোচনায়।

ভোট দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এ সময় জায়েদ খানকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি হাস্যোজ্জ্বল মুখে বলেন, “জায়েদ খান একটি বিনোদনের নাম, এটা আমরা সবাই জানি। এবার তার উপস্থিতি মিস করছি। নির্বাচনেও তাকে মিস করছি, তার সেই বিখ্যাত ডিগবাজিও মিস করছি। আসলে জায়েদ খানের সবকিছুই সবাই মিস করে, এটা খুবই স্বাভাবিক।”