মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 28 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 July 2026
অন্যান্য

আমরা ভালো মানুষ, খামেনির জানাজায় এক সপ্তাহ সময় দিয়েছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শোকানুষ্ঠানের জন্য ওয়াশিংটন তেহরানকে এক সপ্তাহ সময় দিয়েছে।

শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর উদ্‌যাপন কর্মসূচির উদ্বোধনে মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে ট্রাম্প এসব কথা বলেন।

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের প্রশংসা করে বলেন, “আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি, আর ইরানকে কঠোরভাবে আঘাত করেছি। তারা এখন সমঝোতা করতে মরিয়া। তারা খুবই সমঝোতা করতে চায়।”

ট্রাম্প আরও বলেন, “আমরা তাদের একটি জানাজার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।”

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন ইরানে নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলছে। ইরানি কর্তৃপক্ষের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তেহরান, কুম, নাজাফ ও কারবালায় বিভিন্ন ধর্মীয় ও রাষ্ট্রীয় আয়োজনের পর আগামী বৃহস্পতিবার মাশহাদে তাকে দাফন করা হবে।

তবে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা