মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 05 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 July 2026
অন্যান্য

News

জুড়ীতে কৃষকদের মাঝে বীজ ও গাছের চারা বিতরণ করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ মনিরুল ইসলাম, মৌলভীবাজার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, বিভিন্ন জাতের সবজি ও বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে বীজ, সার, গাছের চারা ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার ( ৪ জুলাই ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর এর সভাপতিত্বে বীজ ও গাছের চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু, এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল আলম খান। এসময় আরো বক্তব্য রাখেন থানার ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৭৯৫ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ, ৫০০ জনকে উফশী ও হাইব্রিড সবজি, ৫০ জনকে লেবু প্রনোদনা, ৫০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ এবং কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৭৩০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা মাসুক আহমেদ, ইউপি সদস্য জসিম আহমেদ প্রমুখ।