মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 05 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 July 2026
অন্যান্য

বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান মোজতবা খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার বাবার কয়েক দিনব্যাপী চলা শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে এখনো সিদ্ধান্ত হয়নি তিনি কোন পর্যায়ে উপস্থিত থাকতে পারবেন।

শনিবার (৪ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরানি সূত্রের বরাতে মোজতবা খামেনি কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে চান। বিশেষ করে আগামী ৯ জুলাইয়ের দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা তিনি প্রকাশ করেছেন।

তবে ইসরায়েলের সম্ভাব্য হামলার শঙ্কা এবং তার অবস্থান ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় এখনো তার এই অনুরোধ অনুমোদিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিউইয়র্ক টাইমস আরও জানায়, যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় মোজতবা খামেনির স্ত্রী, কিশোর ছেলে এবং অন্যান্য স্বজন নিহত হন। বুধবার তাদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতিকে কেন্দ্র করে তার বর্তমান ভূমিকা ও অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে মোজতবা খামেনিকে এখনও প্রকাশ্যে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস