04 July 2026
প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

রাউন্ড অব-৩২ এর লড়াই শেষ হওয়ার পর আজ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের ফাইনালিস্ট ফ্রান্স, প্রতিপক্ষ শক্তিশালী প্যারাগুয়ে।
ফিফা বিশ্বকাপে শেষ ১৬-এর এই ম্যাচে ফ্রান্সই এগিয়ে থাকবে বলে মনে করেন বিশ্বকাপজয়ী সাবেক খেলোয়াড় ক্রিস্টোফ দুগারি। তার মতে, শক্তির বিচারে প্যারাগুয়ে ফ্রান্সের বিপক্ষে টিকতে পারবে না।
শেষ ৩২-এর পর্বে সুইডেনকে ৩–০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় ফ্রান্স। অন্যদিকে, জার্মানির বিপক্ষে ১–১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে জয় পেয়ে পরের রাউন্ডে ওঠে প্যারাগুয়ে।
দুগারি বলেন, ফ্রান্স যেভাবে এগোচ্ছে তাতে তারা বড় ব্যবধানে জয় পাবে বলেই তার ধারণা। তার মতে, প্যারাগুয়ে মূলত রক্ষণাত্মক কৌশল নিয়েই খেলবে, কারণ বড় ম্যাচে তাদের আক্রমণভাগ তুলনামূলকভাবে দুর্বল।
তিনি আরও বলেন, “ফ্রান্স সবাইকে দমিয়ে দিচ্ছে। এই আক্রমণভাগকে থামানোর মতো কোনো দল আছে কি না, সেটাই প্রশ্ন। কেউ কি আমাদের সমস্যায় ফেলতে পারবে?”
