মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Sunday, 05 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
04 July 2026
অন্যান্য

ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো সূর্যবংশীর

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে অভিষেক করেছেন বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারতের ১২২তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে মাঠে নামেন তিনি।

অভিষেকের ডেবিউ ক্যাপ বৈভবের হাতে তুলে দেন তিলক বর্মা।

মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করে বৈভব ভেঙে দিয়েছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ড। এর মধ্য দিয়ে তিনি ভারতের ইতিহাসের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

একই সঙ্গে ১৫ বছর ৯৯ দিন বয়সে অভিষেকের সুবাদে তিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিশ্বের দ্বিতীয় সর্বকনিষ্ঠ অভিষিক্ত ক্রিকেটারও। এই তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের হাসান রাজা, যিনি ১৪ বছর ২২৭ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।

এই অভিষেকের মাধ্যমে অল্প বয়সে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা প্রতিভাবান ক্রিকেটারদের তালিকায় নাম লেখালেন বৈভব সূর্যবংশী। ইতিহাস বলছে, এমন অনেক প্রতিভা কৈশোরেই বিশ্বমঞ্চে আলো ছড়িয়েছেন, আবার অনেকে সময়ের সঙ্গে হারিয়েও গেছেন।