মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 06 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 July 2026
অন্যান্য

নতুন ডিন পেলো বাকৃবির স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমানকে নবগঠিত 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি' এর ডিন হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারিকৃত আদেশনামা অনুযায়ী, এই দায়িত্ব গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। তিনি আগামী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ দুই বছর মেয়াদে এ দায়িত্ব পালন করবেন। নতুন এ ব্যবস্থার আওতায় ভেটেরিনারি অনুষদের ডিন যুগপৎভাবে 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি' এর ডিন হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আদেশে আরও বলা হয়, দায়িত্ব পালনকালীন সময়ে তিনি প্রচলিত নিয়মে বাসস্থানের সুবিধাসহ ভেটেরিনারি অনুষদের ডিন হিসেবে এবং 'স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি' এর ডিন হিসেবেও দায়িত্বভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করতে যাচ্ছে ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’।