মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 06 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
05 July 2026
অন্যান্য

বঙ্গোপসাগরে ৩ দিন ভেসে থাকার পর ১৭ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনার পাথরঘাটা উপজেলার এফবি জাহান নামে একটি ট্রলারের প্রোপেলার (পাখা) ভেঙে বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে এ ঘটনার তিন দিন পর সাগরে ভাসতে থাকা ওই ট্রলারের ১৭ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (৪ জুলাই ২০২৬) রাত ১০টার দিকে বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার হওয়া ওই ১৭ জেলে পাথারঘাটা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলেও জানান তিনি।

কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশন সূত্র জানায়, এমভি জাহান নামের মাছ ধরার ট্রলারটির ইঞ্জিনের সাথে সংযুক্ত প্রপেলার (পাখাটি) বিকল হয়ে তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিল। খবর পেয়ে কোস্টগার্ড ট্রলার ও জেলেদের উদ্ধারে অভিযান চালায়। ১৭ জন জেলেসহ ট্রলারটি তীরের কাছাকাছি আলোরকোল এলাকায় ভাসছিল। পরে তাঁদের উদ্ধার করে কোস্টগার্ডের পশ্চিম জোনের দুবলার চর স্টেশনে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া ১৭ জেলেই সুস্থ ও স্বাভাবিক আছেন। পাথরঘাটা থেকে ট্রলার গিয়ে তাঁদের নিয়ে আসবে।

এ বিষয়ে বরগুনার মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাঁচ দিন আগে পাথরঘাটা বিএফডিসি ঘাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের দুবলার চর সংলগ্ন এলাকা এমভি জাহান মাছ ধরতে যায়।যাত্রা শুরুর দুই দিনের মাথায় ট্রলারটির প্রোপেলার (পাখা) বিকল হয়ে ১৭ জেলে সাগরে ভাসতে থাকে। বিষয়টি কোস্টগার্ড পশ্চিম জোনকে জানানো হয়। পরে গতকাল (শনিবার) ট্রলারে থাকা ১৭ জেলেদের উদ্ধার করেন তারা। এ ঘটনায় উদ্ধার হওয়া জেলে সুস্থ আছেন।