মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 07 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 July 2026
অন্যান্য

নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে বি.আর.ডিবি চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।

আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি আহম্মদ আলী রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো. আক্তারুজ্জামান বকুল প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আতাউর রহমান। আলোচনা শেষে উপজেলা চত্বরে একটি চাড়া গাছ রোপন করেন সাংসদ রবিউল আওয়াল লাভলু।