মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 07 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
06 July 2026
অন্যান্য

অনুমোদনহীন পণ্য বিক্রি, আগোরাকে এক লাখ টাকা জরিমানা

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (BSTI) অনুমোদন ছাড়াই বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রির অভিযোগে দেশের অন্যতম বৃহৎ রিটেইল সুপারস্টোর চেইন ‘আগোরা লিমিটেড’কে এক লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার (০৬ জুলাই) ‘আগোরা লিমিটেড’-এর মগবাজারে অবস্থিত একটি আউটলেটে মোবাইল কোর্ট অভিযানে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। তদন্ত ও বাজার তদারকির অংশ হিসেবে এই জরিমানা আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন- এস এম আবু সাঈদ (উপপরিচালক, সিএম), মো. মিজানুর রহমান (উপপরিচালক, মেট্রোলজি) এবং মোহাম্মদ মাজহারুল ইসলাম (সহকারী পরিচালক, সিএম)। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ এবং এস এম মাহফুজার রহমান।

অভিযানটি রাজধানীর মগবাজার এলাকার সেলিনা পারভীন সড়কে পরিচালিত হয়। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চালান।