মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Wednesday, 08 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
07 July 2026
অন্যান্য

কুমিল্লায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে ১৯ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগীর মা। এ ঘটনায় অভিযুক্ত মো. এলেমকে (৪৫) গ্রেপ্তার করে মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, উপজেলার উত্তর আকালিয়া গ্রামের বাসিন্দা মো. এলেম দীর্ঘদিন ধরে বড় মেয়ের প্রতি অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন। গত ১০ মে গর্ভে থাকা সন্তান প্রসবের জন্য ভুক্তভোগীর মা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এই সুযোগে বাড়িতে একা থাকা ১৯ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে হাসপাতাল থেকে ফিরে মেয়ের কাছ থেকে বিষয়টি জানতে পারেন তিনি।

অভিযোগে আরো বলা হয়েছে, ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত তার আচরণ পরিবর্তন করেননি। গত ১ জুলাই রাতে তিনি আবারও মেয়ের কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্বজনদের সঙ্গে পরামর্শ করে ভুক্তভোগীর মা তিতাস থানায় মামলা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, সোমবার রাতে বাতাকান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। ওসি জানান, ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।