মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Sunday, 26 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 July 2026
অন্যান্য

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলায় ইংরেজী ২য় পত্র পরীক্ষা স্থগিত

আবহাওয়ার মারাত্বক অবনতি হওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় আজ বুধবারের (৮ জুলাই) ইংরেজী ২য় পত্র (বিষয় কোড ১০৮) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে জারি করা বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি এবং দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাতে একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত উল্লেখ করে নতুন বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা বোর্ড।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ পারভেজ সাজ্জাদ চৌধুরী স্মাক্ষরিত বিজ্ঞপ্তিটিতে জানানো হয়৷