মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Thursday, 09 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
08 July 2026
অন্যান্য

‘দিনের আলোয় ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ম্যাচে মিশরের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হওয়াকে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন।

মরিনহোর দাবি, গোল হওয়ার পর সেটি বাতিল করার সিদ্ধান্ত ফুটবলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার ভাষায়, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার জন্য অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, এমন সিদ্ধান্ত একটি দলের পরিশ্রমকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে এবং এত বড় মঞ্চে এ ধরনের বিতর্ক ফুটবলের ভাবমূর্তিকেও প্রশ্নের মুখে ফেলে।

ম্যাচটিতে মিশর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়। তবে ভিএআরের সিদ্ধান্ত, সম্ভাব্য পেনাল্টি না দেওয়া এবং রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে মিশর শিবিরে তীব্র ক্ষোভ দেখা দেয়।