মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Friday, 10 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
09 July 2026
অন্যান্য

হিজাব না পরায় শিক্ষার্থীকে লাঞ্ছিত, অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রাজবাড়ীর পাংশা শহরের একমাত্র সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা ভাল না হওয়াসহ বিভিন্ন অভিযোগ থাকলেও এবার নতুন করে জন্ম দিয়েছেন হিজাব বির্তক।

পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী (ইংরেজি) শিক্ষক মোহাম্মদ আবু হেনা ৯ম শ্রেণির এক মেধাবী ছাত্রীকে হিজাব পরে ক্লাসে না আসায় তাকে লাঞ্ছিত করা ও পরীক্ষার হলে দাড় করিয়ে রাখার অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।

এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা পাংশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন, লিখিত অভিযোগ ও ওই শিক্ষার্থীর মা বলেন- মাঝে মধ্যেই পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি ) মোহাম্মদ আবু হেনা বিভিন্ন সময় আমার মেয়ের পোশাক নিয়ে তিনি কুটউক্তি করে সেই সাথে আজ ইসলাম শিক্ষা পরীক্ষা চলাকালীন সময়ে হিজাব না পরে আসায় আমার মেয়েকে ক্লাসে সবার সামনে লাঞ্ছিত করেছে, আমার মেয়ের পরীক্ষার সময় দাড় করিয়ে রেখে আমাদের ফোন করে বলেছে, হিজাবের কথা, হিজাব পরে না আসলে পরীক্ষা দিতে পারবে না বলেও জানান।

এ বিষয়ে আমরা ন্যায় বিচারের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

এ দিকে বিদ্যালয়ে গিয়ে দেখাযায় ওই বিদ্যালয়ে পরীক্ষা চলছে, এ বিষয়ে বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষক মোহাম্মদ আবু হেনা বলেন আমি হিজাব পড়তে বলেছি, সবাই পড়ে শুধু ২ জন ছাড়া, তবে আমি বাধ্য করিনি হিজাব পরতে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক বলেন এমন একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।