09 July 2026
ধর্মপাশার ইউপি নির্বাচনে জনগণের আস্থা মোহাম্মদ আলী

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা আসতে না আসতেই নড়েচড়ে বসেছে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা। জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে চায়ের ষ্টল থেকে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ব্যাপক আলোচনার পাশাপাশি বইছে নির্বাচনী হাওয়া।
এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্র নেতা ও বর্তমান ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী সাধারণ মানুষের আস্থার বাতিঘর ও মনে জায়গা করে নিয়েছেন। তিনিও ইউনিয়নবাসীর উন্নয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান। তিনি ছাত্রজীবন থেকেই মোহাম্মদ আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ধর্মপাশা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, জেলা যুবদলের সাবেক সদস্য ছিলেন। এছাড়াও ৯০ ও ৫ই আগস্ট ২৪ এর ছাত্র-গণ অভ্যুত্থানেও রাজপথে সাহসী ভূমিকা রেখেছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মী ও দলীয় একাধিক সুত্রে জানা গেছে,আ,লীগ সরকার পতনের আন্দোলনে মোহাম্মদ আলীর ভূমিকা ছিলো প্রশংসনীয়। তিনি নিজ এলাকা সেলবরষ ইউনিয়ন ও ধর্মপাশার রাজপথে নেতাকর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়েছেন। করোনা কালে দুস্থ মানুষের পাশে তার ভুমিকা ছিল অত্যন্ত মানবিক। নেতাকর্মীদের সুখ দুঃখে পাশে থেকে দলের ক্ষতি কিংবা বদনাম হয় এমন কোনো কর্মকান্ডে জড়িত ছিলো না। আপাদমস্তক ক্লিন ইমেজের একমাত্র সেলবরষ ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী সেলবরষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হন এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ইউনিয়নের সাধারণ মানুষেরও তার প্রতি চাপ রয়েছে।
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির একাধিক নেতা বলেন,সেলবরষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোহাম্মদ আলীর বিকল্প কোনো প্রার্থী নেই। বিএনপি নেতাকর্মী সহ ইউনিয়নবাসীর আস্থা ভাজন ব্যক্তি। তিনি দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে সাংগঠনিক ভাবে শক্তিশালী হবে স্থানীয় বিএনপি। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নেও ব্যাপক পরিবর্তন হবে।
সেলবরষ ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মোতালিব ওরফে মিঠু মিয়া বলেন,মোহাম্মদ আলী ভাই ছাত্রদলের রাজনীতি থেকে শুরু করে দলীয় সকল আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন ও তাঁর নেতৃত্বে সেলবরষ ইউনিয়ন বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তাঁর সাংগঠনিক দক্ষতা আর ইউনিয়নের সকল শ্রেণী-পেশার লোকজনের সাথেও গভীর সম্পর্ক রয়েছে। আগামী ইউপি নির্বাচনে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে তিনি বিজয়ী হবেন।
ধর্মপাশা উপজেলার সেলবরষ বিএনপির আহবায়ক মোহাম্মদ আলী জানান, সারাজীবন আমি জনতার কাতারে থেকে জনগণের জন্যে কাজ করছি। দলের বাহিরে রাজনীতি আর পাওয়া না পাওয়ার হিসাবও করিনি। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় সব কর্মসূচী বাস্তবায়ন করে আসছি। মাননীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল সাহেব ও রাজনৈতিক জীবনে কখনও তার কথার বাহিরে যাইনি। আশা করি আমার অতীত কর্মকান্ড বিবেচনা করে দলীয় মনোনয়নের বিষয়ে আমার উপর আস্থা রাখবেন বলে আমার বিশ্বাস।
