সংস্করণ
11 July 2026
11 July 2026
অন্যান্য
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের টার্গেট

প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৪১ রানে আটকে রেখেও বাংলাদেশ ম্যাচ হেরেছিল ২৫ রানে। ১১৬ রানে গুটিয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ২৪৭ রানের বেশি করতে দেয়নি। এবারও তীরে গিয়ে তরি ডোবায় বাংলাদেশ। ২৩৪ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে যায় ১৩ রানে।
শনিবার তৃতীয় ম্যাচ বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর। লক্ষ্য এবার ২০০। হারারেতে জিম্বাবুয়েকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৯৯ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশ। অলআউট হয়ে যায় ৪৮.১ ওভারে। বোলাররা নিজেদের কাজটা ভালোভাবে করে রাখলেন। ব্যাটসম্যানরা কী আজ দায়িত্ব নিতে পারবেন?
বাংলাদেশের সেরা বোলার শরিফুল ইসলাম। একাদশে ফিরে শরিফুল ১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট নেন।
বিস্তারিত আসছে …
