মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 July 2026
অন্যান্য

জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর তিনজনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্তে শনিবার ভোর রাতে দুই নারীসহ তিনজনকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীদের কঠোর নজরদারি এবং তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বিজিবি তাদের ভারতীয় সীমান্তে পাঠিয়ে নজরদারিতে রেখেছে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৪টার দিকে পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ সদস্যরা তিনজন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে পুশ করে। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে স্থানয় গ্রামবাসী তাদের আটকিয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি’র টহল দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে কঠোর অবস্থান নিয়ে তাদের ভারতীয় সীমান্ত রেখায় পাঠিয়ে দিয়ে সেখানে অবস্থান নেয়।

তাদের মধ্যে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন,যার নাম হাফিজুর রহমান। তার বাড়ি নড়াইল জেলায়। আরা তার সাথে ছিলেন দু’জন নারী। তবে তাদের পরিচয় জানা যায়নি।

সূত্রটি জানায়,পুশইনের বিষয়ে দুপুরে সীমান্তের ১৭৫ এর ৮ সাবপিলারের কাছে উভয় দেশের সীমান্তরক্ষীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে বাংলাদেশের পক্ষে নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আব্দুল্লাহ আল মামুন এবং ভারতের পক্ষে ১২৩ বিএসএফ-এর কমান্ডান্ট গুড়িন্দর সিং উপস্থিত ছিলেন। প্রায় ঘন্টাব্যাপী চলা এ পতাকা বৈঠকে উভয় পক্ষই ওই তিন নাগরিককে ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালে সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এ সময় বিজিবি ওই নাগরিকদের ভারতের অভ্যন্তরে রেখে তাদের টহল জোরদার করেন। এ খবর লেখা পর্যন্ত পুশ করা ওই নাগরিকদের সীমান্তেই অবস্থান করতে দেখা গেছে।