মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
11 July 2026
অন্যান্য

আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীকে গুলির হুমকি দিল বহিস্কৃত বিএনপি নেতা

ঢাকার আশুলিয়ায় বহিস্কৃত বিএনপি নেতা পিয়ার আলী প্রকাশ্যে এক মেম্বার পদপ্রার্থীকে গুলির হুমকি দিয়ে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন মাধ্যমে অপ-প্রচার চালিয়ে যাচ্ছে বলে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন ৬নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো: জসিম হোসেন। এর আগে শুক্রবার রাতে তার কার্যালয়ে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছেন তিনি।

এ সময়ে তিনি অভিযোগ করে বলেন, আমি আগামীতে ইউপি নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার ওয়ার্ডে আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। আমার জন সমর্থনের জোয়ার দেখে একশ্রেণি কুচক্রী মহল আমার জন সমর্থন ক্ষুন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নানা অপ-প্রচার চালিয়ে যাচ্ছে। বহিস্কৃত বিএনপি নেতা পিয়ার আলী ও তার ছেলের ইশারায় এই ধরনের কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলেও তার অভিযোগ।

তিনি আরও অভিযোগ করে বলেন, শুক্রবার বিকালে আমার একটি আলোচনা সভা ছিলো। সেই সভা পণ্ড করতে আমার কতিপয় কর্মী ও সমর্থক যাতে করে সভায় অংশগ্রহণ না করে এজন্য পিয়ার আলী ও তার ছেলে তাদেরকে হুমকি দেয়। এছাড়াও আমাকে অস্ত্র দেখিয়ে গুলি করবে বলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে কোন উপায় না পেয়ে থানায় অভিযোগ দায়ের করি। আমি তাদের এই সব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে যাতে করে তাদের উপযুক্ত শাস্তির হয় এই জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

এবিষয়ে জানতে পিয়ার আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে, বা অভিযোগ পেয়ে থাকলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে জিয়া সাইবার ফোর্স ঢাকা জেলা উত্তর কমিটির সহ সভাপতি আমিনুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক দিন ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।