মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 13 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 July 2026
অন্যান্য

শার্শায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২

শার্শার সাড়াতলা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

আটককৃতরা শার্শার শিকারপুর গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফি (৪০) ও সালতা গ্রামের জুয়েল হোসেন (২৫)।

ডিবি পুলিশের সুত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার সাড়াতলা বাজার থেকে ফুলসরাগামী সড়কের ব্রিজের ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ৮০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (১২ জুলাই) ডিবি পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।