মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 13 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
12 July 2026
অন্যান্য

জবির মঞ্চে স্বরূপের প্রথম নিজস্ব গান 'মায়া'

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৭ তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত কনসার্টে স্বরূপ ব্যান্ডের প্রথম এ্যালবামের প্রথম নিজস্ব গান 'মায়া' গানটি দর্শকের মনজুড়ে জায়গা করে নিয়েছে একটি প্রতীকী রুপে।

শুক্রবার (১০ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির মাঠে আয়োজিত কনসার্টে এই গানটি গেয়েছেন জবি শিক্ষার্থীদের ব্যান্ড স্বরূপ।

'স্বরূপ' এর যাত্রা শুরু ২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের হাত ধরে তিলে তিলে গড়ে উঠা স্বরূপ ব্যান্ড আজ বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে পারফরম্যান্স করে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া তারা ডাক পায় বিভিন্ন জেলা, উপজেলা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের নবীনবরণ, পুনর্মিলনীসহ নানা অনুষ্ঠানে।

স্বরূপের নিজস্ব গানের সংখ্যা পাঁচের অধিক। এ্যালবাম প্রকাশের অপেক্ষায় কাজমকরে যাচ্ছে তারা। আসছে নতুন এ্যালবামের প্রথম গানটি মায়া, যার আনুষ্ঠানিক প্রথম পারফরম্যান্স হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে।

স্বরূপ ব্যান্ডের ফাউন্ডার ভোকালিস্ট ফয়সাল কবীর বলেন, " স্বরূপ ব্যান্ড আমার স্বপ্নের জায়গা। প্রতিটি সদস্য নিয়েই আমার পরিবার। আমি পূর্বে 'মনের মানুষ' ও 'ফোক চাইন্ড' ব্যান্ড এ ভোকালিস্ট হিসেবে কাজ করেছি। তারপর যখন নিজে কাজ করা শুরু করেছি স্বরূপ নিয়ে তখনই মায়া গানটির জন্ম। মায়া গানটিকে পরিপূর্ণতা দিতে পেরে আমরা সবাই আনন্দিত।"

স্বরূপ ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন দীপাঞ্জন শর্মা ভোকালিস্ট ও লিরিক্সিস্ট, ফাহিম হাসান বেইজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার, সান সাহা অন্তর ব্যাঞ্জো বাদক, সৌমিত্র দাস ড্রামার এবং হৃদয় সরকার গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে জকসুর থিম সং জাগো জবিয়ান স্বরূপ ব্যান্ডের একটি অনন্য সৃষ্টি, যা ইতোপূর্বে ক্যাম্পাসে অনেক প্রশংসা কুড়িয়েছে।