সংস্করণ
12 July 2026
12 July 2026
অন্যান্য
বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক

যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তামিম আল শাহরিয়ারকে আটক করেছে পুলিশ। আটককৃত তামিম বাঘারপাড়ার দোহাকোলা গ্রামের মৃত ইছাবুদ্দিন বিশ্বাসের ছেলে।
শনিবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রোববার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বাঘারপাড়া থানার ওসি শাহ জালাল আলম বলেন, তামিম বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া তিনি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন।
তিনি আরও বলেন, তাকে আটক করে গত ৬ জুলাই দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
