মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 11 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 July 2026
অন্যান্য

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ১৫ জুলাই পাঁচটি করে গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেছেন সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই (বুধবার) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এ উপলক্ষে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একই দিনে নির্ধারিত সময়ে ফলদ, বনজ ও ঔষধি—এই তিন শ্রেণির সমন্বয়ে মোট পাঁচটি গাছের চারা রোপণ করতে হবে।

এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভাগীয় উপপরিচালকদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাটিকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের লক্ষ্য বিদ্যালয় প্রাঙ্গণে সবুজায়ন বাড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করা।