মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Tuesday, 14 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 July 2026
অন্যান্য

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা শাখার নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর পরিবর্তে আট সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুনকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।