মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Tuesday, 14 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
13 July 2026
অন্যান্য

মোবাইল ফোন না দেওয়ায় অভিমান করে শিশুর আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আব্দুল্লাহ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ উপজেলার বেড়বাড়ী গ্রামের প্রবাসী লাল মিয়ার ছেলে। সে স্থানীয় নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গেম খেলার জন্য আব্দুল্লাহ তার মায়ের কাছে মোবাইল ফোন চায়। মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে ঘরের জানালার গ্রিলের সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস লাগায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরিবার, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্কুলের প্রধান শিক্ষক রিফাত শারমিন রিতা আব্দুল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আব্দুল্লাহ ছাত্র হিসেবে খুবই মেধাবী ছিল। আজও সে স্কুলের ক্লাস শেষে বাড়িতে যায়। তার এমন মর্মান্তিক মৃত্যুতে তিনি পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন।