মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 July 2026
অন্যান্য

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের (ফিফথ ফ্লিট) ঘাঁটিতে তারা সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত এক সামরিক বিবৃতিতে আইআরজিসি জানায়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় ঘাঁটির প্রধান জ্বালানি ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া একটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার, নৌবহরের প্রধান আকাশপথ নিয়ন্ত্রণ রাডার এবং একটি সি-র‍্যাম (Counter Rocket, Artillery and Mortar) প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর চালকবিহীন সারফেস ভেসেল (Unmanned Surface Vessel) পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত একটি নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্রও এই হামলায় ধ্বংস হয়েছে।

একই বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তবে আইআরজিসির এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা