মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 July 2026
অন্যান্য

নাটোরের গুরুদাসপুরে জ্বালানী তেলের দোকান ও গোডাউনে অগ্নিকান্ড

নাটোরের গুরুদাসপুরে একটি জ্বালানী তেলের দোকান সহ গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার নাজিরপুর গোডাউন মোড় এলাকায় মেসার্স নুরু এন্টারপ্রাইজে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডে কোন হতাহত হয়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডে মুহুত্বেই আরো ক্ষতিগ্রস্থ হয় পাশের একটি কীটনাশকের দোকান ও একটি বাড়ীর কিছু অংশ। অগ্নিকাণ্ডে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম ও নাটোর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আকতার হামিদ খান জানান,দুপুরে জ্বালানী তেলের দোকানে ভিতরে ওয়েলডিং মেশিন দিয়ে পাইপ ঝালাই করা কাজ করছিলেন মিস্ত্রি। এমন সময় দোকানের চালের দিকে আগুন দেখে দোকানের কর্মচারী সহ স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওয়েলডিং মেশিন দিয়ে কাজ করার সময় অসাবধানতাবসত আগুনের ফুলকি থেকে বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত শেষে অগ্নিকান্ডের প্রকৃত কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।