মূল খবরে ফিরে যান
এই প্রিভিউ আর চূড়ান্ত প্রিন্ট/PDF একই লেআউট ব্যবহার করে।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 July 2026
অন্যান্য

নেত্রকোণায় ১১৯০ পিস ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

নেত্রকোণা সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০০ টাকা ও একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার জেলা সদরের বাংলা বাজার এলাকায় নেত্রকোণা-বারহাট্টা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের নোয়ানগর (এসডিও বাড়ি) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. সাখাওয়াত হোসেন সজিব (৩৯), পৌর শহরের মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে লিয়ন (৩৭), পশ্চিম মালনী এলাকার মৃত আল-আমিন চৌধুরীর ছেলে মো. আল রিফাত চৌধুরী জয় (২২) এবং একই এলাকার মো. আব্দুল্লাহ আল মামুনের ছেলে মাহমুদুল হাসান রাফি (২২)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ১ হাজার ১৯০ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০০ টাকা এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।