মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Monday, 10 August 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
14 July 2026
অন্যান্য

নদীভাঙন এলাকায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

ময়মনসিংহের নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

মঙ্গলবার (১৪ জুলাই) তারা জেলার বিভিন্ন নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন। পরিদর্শনকালে জেলার গৌরীপুর উপজেলার ভাংনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রাম (ব্রহ্মপুত্র নদের বাম তীর), ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর নামাপাড়া গ্রাম, ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের চর শ্রীকলদি গ্রাম এবং কুষ্টিয়া ইউনিয়নের চর দরি গ্রাম ঘুরে দেখেন।

এ সময় বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের বিষয়ে খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।