মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Thursday, 16 July 2026
অন্যান্য
banglabrief.com/
সংস্করণ
15 July 2026
অন্যান্য

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের অংশ হিসেবে এবার সিরাজগঞ্জেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এইচএসসি পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার দুপুরে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের প্রধান সড়কে জড়ো হন।

এ সময় তারা দফা এক, দাবি এক-শিক্ষামন্ত্রীর পদত্যাগ'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে শিক্ষার্থীরা শহরের ব্যস্ততম বাজার স্টেশন সড়কে কিছু সময় অবস্থান কর্মসূচি পালন করলে যান চলাচল ব্যাহত হয় এবং সাময়িক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তার পদত্যাগের পাশাপাশি এইচএসসি পরীক্ষার রুটিন প্রণয়ন ও প্রশ্নপদ্ধতিতে কার্যকর সংস্কারের দাবি জানান তারা।

পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল। তবে কর্মসূচি চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।