মূল খবরে ফিরে যান
যা দেখছেন, PDF-এও সেটাই থাকবে। প্রিন্ট ডায়ালগে “Save as PDF” বেছে নিন।
Friday, 17 July 2026
খেলা
banglabrief.com/
সংস্করণ
08 September 2025
খেলা

নেপালে বাংলাদেশ দলের অবস্থা নিয়ে যা জানাল বাফুফে

নেপালে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতার মধ্যেই দুটি ম্যাচ খেলতে নেপালে রয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলন করার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। এ অবস্থায় নেপালে থাকা জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের আপডেট জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ফেসবুকে দেওয়া তাদের বিবৃতি থেকে জানা যায় মাঠের আশপাশে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খেলোয়াড়রা বর্তমানে টিম হোটেলে নিরাপদে অবস্থান করছে। বাফুফে জানিয়েছে, দলের নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার।

বাফুফের পাঠানো সেই বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, স্থানীয় কর্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (ANFA) এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং দলের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘দলের অনুশীলন বেলা তিনটায় দশরথ স্টেডিয়ামে নির্ধারিত ছিল। খেলোয়াড়রা হোটেল লবিতে আসার পর জানতে পারি স্টেডিয়ামের আশপাশে শিক্ষার্থীরা এলাকা অবরোধ করেছে, ফলে অনুশীলনে যাওয়া সম্ভব হয়নি। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’

দল বুধবার প্রি-ম্যাচ সংবাদ সম্মেলনও হোটেলে অনুষ্ঠিত করেছে। প্রথম প্রীতি ম্যাচটি শনিবার সম্পন্ন হয়েছে; দ্বিতীয় প্রীতি ম্যাচ মঙ্গলবার হওয়ার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা নেই বললেই চলে।

বাফুফে অনুরোধ করেছে— সমর্থকরা শান্ত থাকুন এবং অফিসিয়াল সূত্র থেকে প্রকাশিত তথ্যের জন্য অপেক্ষা করুন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দলের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে এবং গণমাধ্যমে নিয়মিত তথ্য জানানো হবে।