মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি এইমাত্রঅন্যান্য ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি এইমাত্রঅন্যান্য পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ এইমাত্রঅন্যান্য স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হবে? এইমাত্রঅন্যান্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হবে? নতুন উপাচার্য আমাদের খোঁজ-খবর নেননি: সাজিদের বাবা এইমাত্রঅন্যান্য নতুন উপাচার্য আমাদের খোঁজ-খবর নেননি: সাজিদের বাবা পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২ এইমাত্রঅন্যান্য অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান এইমাত্রঅন্যান্য ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান
অন্যান্য

আসছে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটি

প্রতিবেদক:
আসছে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটি

আগামী আগস্ট মাসে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুই দফায় ছুটির সুযোগ পেতে যাচ্ছেন। ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ ছুটি নির্ধারিত রয়েছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) নিয়ম অনুযায়ী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা থাকবে।

এ ছাড়া আগস্টের শেষ দিকে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারণ করা হয়েছে। এরপর ২৭ আগস্ট (বৃহস্পতিবার) যথারীতি অফিস-আদালতের কার্যক্রম চলবে।

তবে দুটি ছুটিই বুধবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা ছুটির সুযোগ তৈরি হতে পারে। কেউ যদি ৫ আগস্টের ছুটির পরের দিন অর্থাৎ ৬ আগস্ট বৃহস্পতিবার নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তাহলে এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট চার দিনের অবকাশ পাওয়া যাবে।

একইভাবে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর ছুটির সঙ্গে ২৭ আগস্ট বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলে মিলবে টানা চার দিনের ছুটি।

যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, তাদের কর্মীরাও একইভাবে এই সুযোগ নিতে পারবেন। সেক্ষেত্রে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে দুই দফায় চার দিনের অবকাশ উপভোগের সুযোগ তৈরি হবে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাহী আদেশে এক দিন অতিরিক্ত ছুটিসহ টানা সাত দিনের ছুটি পেয়েছিলেন। মানুষের যাতায়াত সুবিধা বিবেচনায় সে সময় সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।