মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী এইমাত্রঅন্যান্য নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? এইমাত্রঅন্যান্য অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের এইমাত্রঅন্যান্য ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর এইমাত্রঅন্যান্য ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর
অন্যান্য

ঢাবিতে ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

প্রতিবেদক:
ঢাবিতে ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

‘সন্ত্রাস প্রতিরোধ দিবস’ উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘লীগ ধর’ ম্যারাথন ২০২৬ এবং তিন দিনব্যাপী বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ৬টায় অনুষ্ঠিত ম্যারাথনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করার ঘটনাকে স্মরণ এবং জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।

ম্যারাথনটি কার্জন হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার, টিএসসি, মুক্তি ও গণতন্ত্র তোরণ, মুহসিন হল, সূর্যসেন হল হয়ে কলাভবনে এসে শেষ হয়। ম্যারাথন শেষে সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তিন দিনব্যাপী (১৭,১৮,১৯ জুলাই, ২০২৬) বিশেষ চিত্রপ্রদর্শনী ‘রক্তাক্ষরে জুলাই’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, ডাকসুর পরিবহন সম্পাদক ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ১৭ জুলাই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানোর মাধ্যমে শিক্ষার্থীরা নয়া আজাদীর সূচনা করেছিল, যার চূড়ান্ত রূপ আসে ৫ই আগস্ট ফ্যাসিবাদের পতনের মাধ্যমে। জুলাইয়ের শহীদদের বিচার নিশ্চিত করতে এবং তাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, গণপরিসর থেকে জুলাই বিপ্লবের স্মৃতিকে ভুলিয়ে দেওয়ার নানামুখী ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তি পুনরায় ফ্যাসিবাদের বয়ান প্রতিষ্ঠা করতে চায়। জুলাইয়ে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ, আন্দোলন ও ফ্যাসিবাদের জুলুমের ইতিহাসকে বারবার জনপরিসরে নিয়ে আসতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সেক্রেটারি কাজী আশিক বলেন, দুই সহস্রাধিক শহীদ ও অসংখ্য গাজীর আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি জানান, প্রদর্শনীতে জুলাইয়ের শহীদদের স্মৃতিচারণ, আলোকচিত্র, ফ্যাসিবাদী শাসনামলের বিভিন্ন নিপীড়নের দলিল, জুলাই স্মৃতি, ইনকিলাবি সংগীত এবং সাংস্কৃতিক আয়োজন থাকবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত আমাদের এই আয়োজন থাকবে।