মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি এইমাত্রঅন্যান্য ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি এইমাত্রঅন্যান্য পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ এইমাত্রঅন্যান্য স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হবে? এইমাত্রঅন্যান্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হবে? নতুন উপাচার্য আমাদের খোঁজ-খবর নেননি: সাজিদের বাবা এইমাত্রঅন্যান্য নতুন উপাচার্য আমাদের খোঁজ-খবর নেননি: সাজিদের বাবা পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২ এইমাত্রঅন্যান্য অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান এইমাত্রঅন্যান্য ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান
অন্যান্য

বরগুনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক:
বরগুনায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইসকনের আয়োজনে অনুষ্ঠিত এ রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রথযাত্র বরগুনা শহরে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বিকেল থেকে ভক্ত ও দর্শনার্থীদের সমাগম শুরু হয়। বিকেল পাঁচটায় দিকে বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ইসকনের আয়োজিত রথযাত্রা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ রথযাত্রায় যোগ দেন।

রথযাত্রাটি মহাসড়কসংলগ্ন ইসকন মন্দিরের সামনে থেকে শুরু হয়ে বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পুরো আয়োজন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ দেখা যায়।

অনুষ্ঠানে শত শত নারী-পুরুষ অংশ নিয়ে জগন্নাথ দেবের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আয়োজকেরা জানান, ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।