মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৭:১১ অপরাহ্ন
শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি এইমাত্রঅন্যান্য জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি নতুন এক দেশে হামলা চালাল ইরানের  এইমাত্রঅন্যান্য নতুন এক দেশে হামলা চালাল ইরানের  ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য এইমাত্রঅন্যান্য ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার সুরে-নৃত্যে চারুকলায় বর্ষা উদযাপন এইমাত্রঅন্যান্য সুরে-নৃত্যে চারুকলায় বর্ষা উদযাপন হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা এইমাত্রঅন্যান্য শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা
অন্যান্য

গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক:
গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ডাকাতি ও ছিনতাই। গত আড়াই মাসে একের পর এক দুর্ধর্ষ অপরাধের ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। এমনকি থানা কমপ্লেক্স ও সরকারি কোয়ার্টারের আশপাশেও ঘটছে এসব ঘটনা।

ভুক্তভোগীদের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মিলছে না প্রতিকার। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আনন্দনগর এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ এবং চুরি হওয়া ৬টি গরু উদ্ধার ও পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত কৃষক আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, গত আড়াই মাস আগে তার বাড়ি থেকে শেষ সম্বল ৬টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। থানায় গেলে ওসি তাকে অপমান-অপদস্ত করে বের করে দেন।

এসময় অন্য বক্তারা বলেন, গত আড়াই মাসে গুরুদাসপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব অপরাধ দমনে পুলিশের কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে বর্তমান ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একজন দক্ষ ওসি নিয়োগেরও দাবি জানান তারা।

এ বিষয়ে গুরুদাসপুর ওসি মো. মনজুরুল আলম বলেন, পুলিশ এগুলো নিয়ে কাজ করছে। বর্তমানে চুরি ছিনতাই নেই।