মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি এইমাত্রঅন্যান্য ভারতে যাত্রা শুরু প্রথম হাইড্রোজেনচালিত ট্রেনের, উদ্বোধন করলেন মোদি পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি এইমাত্রঅন্যান্য পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, কান্নায় ভেঙে পড়লেন চাষি স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ এইমাত্রঅন্যান্য স্টেডফাস্ট কুরিয়ারে পাঠানো ১৬ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হবে? এইমাত্রঅন্যান্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল কি গোল্ডেন বুটে যোগ হবে? নতুন উপাচার্য আমাদের খোঁজ-খবর নেননি: সাজিদের বাবা এইমাত্রঅন্যান্য নতুন উপাচার্য আমাদের খোঁজ-খবর নেননি: সাজিদের বাবা পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য পাথরঘাটায় নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে মানববন্ধন অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২ এইমাত্রঅন্যান্য অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান এইমাত্রঅন্যান্য ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান
অন্যান্য

রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা পুলিশ লাইনে নিজ কক্ষ থেকে পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম (২১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) ভোরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাইদুল ইসলামের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামে। তিনি সাদেকের ছেলে। সাইদুলের চাচা সোহাগ জানান, প্রায় নয় মাস আগে তিনি পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।