মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৭:১০ অপরাহ্ন
শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি এইমাত্রঅন্যান্য জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা, একাধিক বিমানের ক্ষয়ক্ষতি নতুন এক দেশে হামলা চালাল ইরানের  এইমাত্রঅন্যান্য নতুন এক দেশে হামলা চালাল ইরানের  ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য এইমাত্রঅন্যান্য ক্লাসরুমে নয়, বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি গুরু-শিষ্য বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য বগুড়ার শেরপুরে ছিনতাই করা মোটরসাইকেল দিয়ে ডাকাতির চেষ্টায় যুবক গ্রেপ্তার সুরে-নৃত্যে চারুকলায় বর্ষা উদযাপন এইমাত্রঅন্যান্য সুরে-নৃত্যে চারুকলায় বর্ষা উদযাপন হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান এইমাত্রঅন্যান্য হালুয়াঘাটে দেমিসা খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিটে ইউনিয়নের বৃক্ষরোপণ অভিযান শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা এইমাত্রঅন্যান্য শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা
অন্যান্য

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২

প্রতিবেদক:
অর্থমন্ত্রীর উপস্থিতিতে ভেঙ্গে পড়ল মঞ্চ: হুড়োহুড়িতে আহত ১২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্থানীয় সংসদ সদস্যের আয়োজনে ত্রান বিতরণ অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে৷ এসময় মঞ্চে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, চসিক মেয়র ডা: শাহাদাত, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন সহ নেতা-কর্মীরা নিচে পড়ে যান। এরপর ত্রাণ সংগ্রহে হুড়োহুড়িতে নারীসহ অন্তত ১২জন আহত হয়েছে৷

আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থমন্ত্রী, চসিক মেয়র মঞ্চটিতে উঠার আগে থেকেই সেটিতে স্থানীয় অনেক নেতাকর্মীরা অবস্থান করছিলেন৷ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরুর আগেই হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এতে মন্ত্রী, চসিক মেয়র, স্থানীয় সংসদ সদস্যসহ মঞ্চে অবস্থানরত সবাই নিচে পড়ে যান। তবে তাঁরা কেউ আহত হননি। ঘটনার পর মন্ত্রী ও অন্যান্য অতিথিরা দ্রুত মঞ্চ থেকে নেমে যান। অতিথিরা চলে যাওয়ার আগে আনুষ্ঠানিক ভাবে কিছু ত্রান বিতরণ করে অনুষ্ঠাস্থল ত্যাগ করেন৷

স্থানীয় সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যাওয়ার পর ত্রাণ সংগ্রহ করতে উপস্থিত নারী-পুরুষেরা হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হয়ে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। আহতদের মধ্যে একাধিক নারী দোহাজারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের মধ্যে খাগরিয়া এলাকার আয়ুব আলী, গুচ্ছগ্রামের ঊর্মি আক্তার এবং দোহাজারী উল্লাপাড়া এলাকার আয়েশা আক্তার এবং দোহাজারী বার্মা কলোনি এলাকার রাশেদা আক্তার (৬০) চিকিৎসা নিয়েছেন । তবে স্থানীয়দের ভাষ্য মতে, আরও বেশ কয়েকজন স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন৷

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান বিডি২৪লাইভ কে বলেন, ‘ত্রাণ বিতরণের সময় মঞ্চটি ভেঙে পড়েনি তবে দেবে গিয়্বছিল৷ এসময় মন্ত্রীসহ উপস্থিত কেউ তেমন আহত হননি। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ নিতে গিয়ে হুড়োহুড়িতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে আমি অবগত নই। কারণ, মন্ত্রী মহোদয় চলে যাওয়ার পরপরই আমি কৃষি মন্ত্রনালয়ের আরেকটি পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের উদ্দেশ্যে চলে এসেছিলাম।