মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা এইমাত্রঅন্যান্য আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা নিয়তির অদ্ভুত খেয়ালে মেসির প্রতিপক্ষ সেই ছোট্ট ইয়ামাল এইমাত্রঅন্যান্য নিয়তির অদ্ভুত খেয়ালে মেসির প্রতিপক্ষ সেই ছোট্ট ইয়ামাল
অন্যান্য

নতুন এক দেশে হামলা চালাল ইরানের 

প্রতিবেদক:
নতুন এক দেশে হামলা চালাল ইরানের 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যে এই প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালিয়েছে ইরান। 

শুক্রবার (১৭ জুলাই) সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আজ বিকেলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইরানের ইরানশাহরে তাদের সেনা হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার আল-তানফে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে নিশানা করে তারা এই সফল অভিযান পরিচালনা করে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া, জর্ডান ও ইরাকের সংযোগস্থলে অবস্থিত এই কৌশলগত আল-তানফ ঘাঁটি থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছিল। তবে সেখানে এখনো মার্কিন নেতৃত্বাধীন জোটের কিছু সামরিক অবকাঠামো ও কার্যক্রম রয়ে গেছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখী সংঘাত থেকে যথাসম্ভব নিজেদের দূরে রাখার চেষ্টা করছে গৃহযুদ্ধকবলিত সিরিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত মার্চে লন্ডনের চ্যাথাম হাউস থিংক ট্যাংকের এক সেমিনারে বলেছিলেন, নিজেদের ভূখণ্ড সরাসরি আক্রান্ত না হওয়া পর্যন্ত সিরিয়া কোনো আঞ্চলিক সংঘাতের অংশ হবে না। তিনি স্পষ্ট করে বলেন, ‘যদি কোনো পক্ষ সিরিয়াকে লক্ষ্যবস্তু না করে, তবে সিরিয়া যেকোনো সংঘাতের বাইরে থাকবে।’ তবে সিরিয়ার মাটিতে ইরানের এই আকস্মিক হামলা দামেস্ককে নতুন করে কোনো সমীকরণে জড়িয়ে ফেলে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।