মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা এইমাত্রঅন্যান্য আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার শঙ্কা
অন্যান্য

নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
নাটোরে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু, ৮ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ছোট চৌগ্রাম গ্রামে খালের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রায় ৮ ঘণ্টা পর উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিশু সুরভী খাতুন (৭) উপজেলার ছোট চৌগ্রাম সোনাপাড়া মহল্লার আব্দুল খলিলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের খালের নতুন পানিতে গোসল করতে নামে সুরভী। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে শিশুটিকে খুঁজে পাওয়া না যাওয়ায় রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলকে আনা হয়।

দীর্ঘ প্রায় ৮ ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল খালের পানির নিচ থেকে সুরভীর মরদেহ উদ্ধার করে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খালের পানিতে গোসল করতে নেমে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।