মূল লেখায় যান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১:০৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার এইমাত্রঅন্যান্য গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে এইমাত্রঅন্যান্য সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা এইমাত্রঅন্যান্য নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা
অন্যান্য

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

প্রতিবেদক:
ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার তথ্য দিলে বা তাকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে এক কোটি মার্কিন ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ বাংলাদেশি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে “অপরাধী” আখ্যা দিয়ে জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পুরস্কার হিসেবে পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে সচেষ্ট থাকবে এবং স্বৈরাচারীরা শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয় পাবে না। একই সঙ্গে সংগঠনটি তাদের নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়াকে “বাধ্যতামূলক অঙ্গীকার” হিসেবে উল্লেখ করে।

এদিকে গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার ঘটনায় নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওই মন্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত আসে।