মূল লেখায় যান
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১:০৮ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম বন্দরে ক্রেন থেকে কন্টেইনার পড়ে ট্রেলার ক্ষতিগ্রস্ত, তদন্ত কমিটি গঠন গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার এইমাত্রঅন্যান্য গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এইমাত্রঅন্যান্য ট্রাম্পকে কড়া বার্তা খামেনির, জর্ডানে দুই মার্কিন সেনা নিহত চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে আবারও দুর্ঘটনা, উল্টে গেল প্রাইভেট কার স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপজয়ী তারকাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী এইমাত্রঅন্যান্য সরকারের সাফল্য প্রায় শূন্য, ব্যর্থতার পরীক্ষায় ‘অটোপাস’: পাটোয়ারী সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে এইমাত্রঅন্যান্য সরকারের সদিচ্ছাই পারে মস্তুল-ডুমনি মোড়ে ফুট ওভার ব্রিজটি পুনঃস্থাপন করতে নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা এইমাত্রঅন্যান্য নাটোরে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, হাসপাতালে বাবা
অন্যান্য

স্থানীয় নির্বাচনে আ. লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

প্রতিবেদক:
স্থানীয় নির্বাচনে আ. লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ সীমিত করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতের প্রস্তাবে বলা হয়েছে, সরকার কর্তৃক নিষিদ্ধ কোনো রাজনৈতিক দলের পদধারী বা সক্রিয় নেতা-কর্মীদের স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে—সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—অংশগ্রহণের অযোগ্য ঘোষণার বিধান প্রস্তাবিত নির্বাচনী আচরণবিধিতে যুক্ত করা হোক।

সম্প্রতি ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেয় দলটি। বিষয়টি নিশ্চিত করে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কার্যক্রম নিষিদ্ধ কোনো দলের নেতাদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয়। এ কারণেই ইসির কাছে এ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, চিঠিতে আরও কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, যা কমিশন বিবেচনা করবে বলে তারা আশা করছেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। পরবর্তী সময়ে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করলে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি।

সরকার আগামী অক্টোবর ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে। দলীয় প্রতীক ছাড়া এ নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত চেয়ে খসড়া আচরণবিধি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই জামায়াতে ইসলামী আওয়ামী লীগের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানোর প্রস্তাব দিয়েছে।

এ ছাড়া নির্বাচনী প্রচারে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণ নিষিদ্ধের বিষয়টি স্পষ্ট করা, স্থানীয় সরকার প্রশাসকদের নির্বাচনে অযোগ্য ঘোষণা, প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের জন্য নীতিমালা প্রণয়ন, প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিলের সুযোগ রাখা, নির্বাচনী ক্যাম্পে প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্পষ্ট বিধান এবং ভোটকেন্দ্রে সাংবাদিকদের সংবাদ সংগ্রহের অধিকার নিশ্চিত করার প্রস্তাবও দিয়েছে দলটি।

জামায়াতে ইসলামী আরও দুটি বিশেষ প্রস্তাব দিয়েছে। এর মধ্যে রয়েছে সংরক্ষিত নারী সদস্যপদ বাতিল করে ইউনিয়ন পরিষদের প্রতিটি ওয়ার্ডে সরাসরি ভোটে নারী সদস্য নির্বাচন এবং জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের ভোটার নির্ধারণের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা।