মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন এইমাত্রঅন্যান্য আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা এইমাত্রঅন্যান্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা এইমাত্রঅন্যান্য সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই এইমাত্রঅন্যান্য সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
অন্যান্য

আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে প্রাণ গেল দুই সমর্থকের

প্রতিবেদক:
আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে প্রাণ গেল দুই সমর্থকের

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের ধাক্কা শুধু মাঠেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়ে পড়েছে সমর্থকদের জীবনেও। শিরোপা হারানোর হতাশা সামলাতে না পেরে রাজধানী বুয়েনস আইরেসে হৃদরোগে আক্রান্ত হয়ে দুই বয়োজ্যেষ্ঠ সমর্থকের মৃত্যু হয়েছে। এছাড়া আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে আর্জেন্টিনার জরুরি চিকিৎসা সেবা সংস্থা (সামে)।

সরকারি তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মনসেরাত এলাকার সারান্দি ও অ্যাডলফো আলসিনা সড়কের মাঝামাঝি একটি বাড়ি থেকে জরুরি সহায়তার জন্য ফোন করা হয়। সেখানে ৬৭ বছর বয়সী এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা ঘটনাস্থলে পৌঁছে সিপিআর দেওয়ার চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যেই তাকে মৃত ঘোষণা করা হয়।

এর আগে, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৯ মিনিটে ৮৮ বছর বয়সী আরেক সমর্থক শ্বাসকষ্টে আক্রান্ত হলে তার মেয়ে জরুরি সেবায় খবর দেন। তাকে সিপিআর দেওয়ার পর ডুরান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

এদিকে, বুয়েনস আইরেসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭২ বছর বয়সী আরও এক ব্যক্তি বর্তমানে আলভারেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে তার হঠাৎ বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফাইনাল ম্যাচ শেষে বুয়েনস আইরেসের বিখ্যাত ওবেলিস্ক চত্বরে জড়ো হওয়া সমর্থকদের মধ্যেও উত্তেজনা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে এক ৪৭ বছর বয়সী ব্যক্তি প্রায় ১৩ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার বাঁ পায়ের হাড় ভেঙে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ইনফোবে’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরাজয়ের হতাশায় অনেক সমর্থক অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। এছাড়া নিজেদের মধ্যে সংঘর্ষ, পড়ে গিয়ে আহত হওয়া এবং নাক-মুখে আঘাত পাওয়ার মতো বেশ কয়েকটি ঘটনার খবর পাওয়া গেছে।

বিশ্বকাপের মতো বড় একটি ক্রীড়া আসরের আনন্দঘন পরিবেশ এমন মর্মান্তিক ঘটনায় শেষ হওয়ায় বুয়েনস আইরেসজুড়ে নেমে এসেছে শোক ও উদ্বেগের আবহ। পরিস্থিতি সামাল দিতে চিকিৎসা সংস্থাগুলো সমর্থকদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।