মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন এইমাত্রঅন্যান্য আইনমন্ত্রীর ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে যমুনা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট এইমাত্রঅন্যান্য পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা এইমাত্রঅন্যান্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা এইমাত্রঅন্যান্য সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই এইমাত্রঅন্যান্য সব মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
অন্যান্য

ফাইনালে এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর

প্রতিবেদক:
ফাইনালে এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর

বিশ্বকাপ হোক বা প্রিমিয়ার লিগ কিংবা ফুটবলের অন্য কোনো প্রতিযোগিতা, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) নিয়ে বিতর্ক যেন থামছেই না। এবারের বিশ্বকাপ ফাইনালেও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে; যার মধ্যে একটি ম্যাচে সরাসরি প্রভাব ফেলেছে।
 
একটি ছিল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজের লাল কার্ড। অন্যটি স্পেনের নিকো উইলিয়ামসের বাতিল হওয়া গোল। পরে স্পেন ১-০ গোলে জয় পাওয়া নিকোর গোল নিয়ে তেমন আলোচনা হয়নি। তবে এনজোর লাল কার্ড নিয়ে তুমুল উত্তেজনা ছড়ায়। 

ইএসপিএনের এক পোস্টে উঠে এসেছে, দুটি সিদ্ধান্ত কোনো বিতর্ক নেই। ভিএআর সিদ্ধান্ত জানাতে সঠিক মূল্যায়ন করেছে। এনজোর লাল কার্ড নিয়েই শুরুতে আলোচনা করা যাক।

ম্যাচের ৯৩তম মিনিটে আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এর কয়েক মুহূর্ত আগে তিনি রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য প্রথম হলুদ কার্ড পান। এরপর স্পেনের পাও কুবার্সির ওপর দেরিতে ও বেপরোয়া ট্যাকল করলে রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করেন।

নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় হলুদ কার্ডের ঘটনাও এখন ভিএআর পর্যালোচনা করতে পারে। তবে এই ক্ষেত্রে ভিএআর দ্রুতই রেফারির সিদ্ধান্ত বহাল রাখে। বিশ্লেষকদের মতে, এনজো বল স্পর্শ করতে ব্যর্থ হন এবং প্রতিপক্ষের খেলোয়াড়কে ঝুঁকিতে ফেলে বেপরোয়া ট্যাকল করেন। তাই তার লাল কার্ড নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই।

মেট লাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পান স্লোভেনিয়ান স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনার জন্য ভিনচিচ অনেকটাই ‘অপয়া।’ ২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে আলবিসেলেস্তেদের ২-১ গোলের অপ্রত্যাশিত পরাজয়ের ম্যাচটি পরিচালনা করেছিলেন তিনিই। সেই হারের পর আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনাল পযন্ত সবগুলো ম্যাচ জিতেছে। ভিনচিচের হাতে বাঁশি পড়তেই আর্জেন্টিনার কপাল পুড়ে যায়।  

এনজোর বহিষ্কারের মধ্য দিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে লাল কার্ড দেখা খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় ছয়ে। একই সঙ্গে ২০১০ সালের পর এই প্রথম কোনো ফুটবলার বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখেন। 

বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড পাওয়া ৬ ফুটবলার

পেদ্রো মোনসোন-আর্জেন্টিনা (১৯৯০)।
গুস্তাভো দেসোত্তি-আর্জেন্টিনা (১৯৯০)।
মার্সেল দেসাইলি-ফ্রান্স (১৯৯৮)।
জিনেদিন জিদান-ফ্রান্স (২০০৬)।
জন হেইতিঙ্গা-নেদারল্যান্ডস (২০১০)।
এনজো ফার্নান্দেজ-আর্জেন্টিনা (২০২৬)।

এদিকে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে স্পেনের নিকো উইলিয়ামস বল জালে জড়ালেও গোলটি বাতিল করেন রেফারি। কারণ, গোলের আগে মিকেল মেরিনো আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির পায়ে চাপ দিয়েছেন বলে তিনি ফাউলের বাঁশি বাজান। ভিএআর ঘটনাটি পর্যালোচনা করে মাঠের সিদ্ধান্তই বহাল রাখে।

রিপ্লেতে দেখা যায়, মেরিনোর পা সত্যিই ওতামেন্দির পায়ে লেগেছিল। তাই রেফারির সিদ্ধান্তকে ভুল বলা হয়নি। তবে অনেকেই বলছেন ওতামেন্দি বাড়িয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। কিন্তু ভিএআর প্রোটোকল অনুযায়ী, মাঠের সিদ্ধান্ত স্পষ্টভাবে ভুল প্রমাণিত না হলে তা পরিবর্তনের সুযোগ নেই।

ফলে এনজো ফার্নান্দেজের লাল কার্ড এবং নিকো উইলিয়ামসের গোল নিয়ে ভিএআর সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।